1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

 যশোরে উদযাপিত হলো ইয়েস গ্রুপ উদ্যোক্তা সম্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩১৫ বার

যশোর প্রতিনিধি : যশোরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা সম্মেলন-২০২৫’। বৃহস্পতিবার ইয়েস গ্রুপ যশোর জেলা শাখার উদ্যোগে সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশ নেন। উদ্যোক্তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ, সম্ভাবনা, অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্ক তৈরির বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে ইয়েস গ্রুপের প্রসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম খাঁন বলেন, ২০২১ সাল থেকে ক্ষুদ্র পরিসরে অল্প সংখ্যক ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কার্যক্রম শুরু হয়েছিলো। হাটি হাটি পা পা করে এখন বর্তমানে প্রায় লক্ষাধিক ক্ষুদ্র উদ্যোক্তা সেবা পাচ্ছে। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায় অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো।
ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি ওবাইদুল্লাহ শাকির দাঃবাঃ এর সভাপতিত্ত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াছিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকলকে উদ্যোক্তা হতে হবে। এসময় তিনি ইয়েস এর পরিকল্পনার প্রসংসা করেন।
সম্মেলন শেষে মোট ১৩৯ জনকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং ১৬ জন ভলেন্টিয়ারকে ব্যাগ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সম্মেলনে ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার লক্ষ্যে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা নামে ট্রেনিং সেশন পরিচালনা করেন ইয়েস গ্রুপের প্রেসিডেন্ট মোহাম্মাদ রফিকুল ইসলাম খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews