1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় : মির্জা ফখরুল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক:

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়।শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টন মসজিদে জুমা নামাজ আদায় ও দোয়া শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারাদেশে দোয়ার আয়োজন করে বিএনপি।মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন।

তিনি বলেন, গত দু’দিন ধরে দেশনেত্রী আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন- তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের এই নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সারাদেশের জনগণের কাছে বাদজুমা দোয়া চেয়েছিলাম এবং আজকে আমরা এখানে নয়াপল্টন মসজিদে নামাজ আদায় করি।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরম করনায় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি। দোয়া চেয়েছি- আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এনে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews