1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

কালীগঞ্জে অসহায় বিধবা নারীর ১ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রদল 

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩০ বার
মিনারুল ইসলাম, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে  অসহায় বিধবা নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ওই নারীর এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর ১ বিঘা জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কেটে দেন ইউনিয়ন, উপজেলা, পৌর ও সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে তারা দলবদ্ধ হয়ে মাঠে নেমে ধান কাটার কাজ সম্পন্ন করেন। এতে উপকৃত হন অসহায় ওই নারী। যিনি শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে ধান কাটতে পারছিলেন না।
ভুক্তভোগী অসহায় নারী ডলি বেগম বলেন, আমার অভাবের সংসার। টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিলেন। আমার স্বামী নেই বেচে নেই। দুইটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে দিয়েছি আর ছোট মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews