1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

অস্ত্রবাজ ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের আটক করা হবে : যশোরের নতুন এসপি

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার

নিজস্ব প্রতিবেদক : যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদানের একদিন পর  রোববার যশোরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
এসময় সাংবাদিকরা বিগত সরকারের জনপ্রতিনিধিদের লালিত সন্ত্রাসীদের কাছে থাকা অস্ত্র উদ্ধারের আহবান জানান। তারা বলেন, যশোরের চিহিৃত সন্ত্রাসীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। তারাই চুরি ছিনতাই করছে। এদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করলে আগামী নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।
এসময় পুলিশ সুপার বলেছেন, যশোরকে বাসযোগ্য শহর গড়ে তুলতে অস্ত্রবাজ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আটক করা হবে। কোন সন্ত্রাসী অপরাধ করে পার পাবেনা। যাদের কাছে অস্ত্র আছে এমন সন্ত্রাসীদের গোয়েন্দাদের মাধ্যমে চিহৃত করে নির্বাচনের আগেই আটক করা হবে।
তিনি বলেণ, গত পাঁচ আগস্টের আগের সরকার আমাদের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বানিয়ে প্রতিপক্ষ রাজনৈতিকদলের নিপীড়নের হাতিয়ার বানিয়েছিলো। এখন আর সেই কাজ করানো যাবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, শান্তিপূর্ণ দেশ গড়তে পুলিশ কাজ করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও সাংবাদিকরা মিলে একসাথে কাজ করলে একটি ভালো সমাজ গড়ে উঠবে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘যশোরের আইনশৃঙ্খলা রক্ষায় যা করণীয় আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন, সহযোগিতা করেন অবশ্যই এই জেলাকে সকলের বাসযোগ্য করতে পারবো।
সভায় উত্থাপিত যশোরের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা শহরের সব খবর পাই না। কিন্তু এই জেলার প্রত্যন্ত অঞ্চলে কোথায় কী ঘটছে, সবই আপনাদের নখদর্পণে। আপনারা যদি আমাদের সেইসব তথ্য সরবরাহ করেন, অবশ্যই সেগুলো নির্মূলে অবশ্যই কাজ করবো। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। এসব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।’
তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে পুলিশ বাহিনী অনেকটাই অবহেলার শিকার। আমাদের পুলিশকে সার্বক্ষণিক মাঠে কাজ করতে হয়। সেইক্ষেত্রে অনেক সময় আমাদের কারো কারো বক্তব্য কিছুটা রুক্ষ হতে পারে। আপনারা সেই বিষয়টি বিবেচনা করে সাব-ইন্সপেক্টর, এএসপি বা আমাদের লেবেলের অফিসারদের সঙ্গে কথা বলবেন। আমরা নিশ্চয়ই সেই ধরনের ব্যবহারে অভ্যস্ত নই।’
তিনি যশোরবাসীর প্রত্যাশা পূরণে সর্বাঙ্গীন চেষ্টা করবেন জানিয়ে বলেন, ‘এই শহরকে সন্ত্রাসমুক্ত, অস্ত্রবাজমুক্ত, মাদকমুক্ত, কিশোরগ্যাং, যানজটমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুলিশ কাজ করবে। সেইক্ষেত্রে আপনারা ছাড়াও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা একসঙ্গে কাজ করলে, এই জেলাকে বাসযোগ্য করা অসম্ভব নয়।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দপ্তর সম্পাদক আবদুল কাদের, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, সাকিরুল কবির রিটন, ইন্দ্রজিৎ রায় প্রমুখ বক্তব্য রাখেন। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews