1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা

আগামীকাল এভারকেয়ারের কাছে সেনাবাহিনী–বিমানবাহিনীর হেলিকপ্টার মহড়া

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক: 

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের মহড়া পরিচালনা করবে। এই কার্যক্রমকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না ছড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্ধারিত ওই দুই মাঠে হেলিকপ্টারের অবতরণ এবং উড্ডয়নের মহড়া অনুষ্ঠিত হবে, যা এসএসএফের উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থার অংশ।

এতে আরও উল্লেখ করা হয়, মহড়া সংক্রান্ত যেকোনো গুজব বা ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে অসুস্থতাজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ‘স্পেশাল কেয়ার’ ইউনিটে রাখা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, অন্তর্বর্তী সরকার মঙ্গলবার খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে। ফলে তার নিরাপত্তার দায়িত্ব বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) গ্রহণ করে। সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে একই দিন এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews