1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন আটক

  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্কঃ

যশোর জেলা যুবলীগ নেতা ও পৌরসভার ৪ নং ওয়ার্ডে বহুল আলোচিত সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।শুক্রবার মধ্যরাতে ঢাকা রামপুরা এলাকা থেকে তাকে ডিবির আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। টাক মিলন যশোর শহরের পুরাতন কসবার রোস্তম আলীর ছেলে।যশোর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারি আদেশ রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে। বর্তমানে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।উল্লেখ্য, এরআগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানে সন্ধ্যায় দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলো।

এছাড়া ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিনজন সহযোগিসহ আটক হয় মিলন। তার নামে হত্যা, বিস্ফোরক আইনে অন্তত ১৪ টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার আসামি মিলন।এছাড়াও ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন টাক মিলন। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।এছাড়া পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ক্যাসিনো (জুয়া) ব্যবসা পরিচালনার অভিযোগ ছিলো টাক মিলনের বিরুদ্ধে।

যশোর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামীলীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। সেসব ঘটনায় মামলাও রয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানারি আদেশ রয়েছে। ডিবির একটি টিম মিলনের অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে আটক করে। বর্তমানে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

উল্লেখ্য, এরআগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনো বিরোধী অভিযানে সন্ধ্যায় দুবাই থেকে স্ত্রী, সন্তান নিয়ে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিলো।এছাড়া ২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি মধ্যপ অবস্থায় তিনজন সহযোগিসহ আটক হয় মিলন। তার নামে হত্যা, বিস্ফোরক আইনে অন্তত ১৪ টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার আসামি মিলন।

এছাড়াও ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত ছিলেন টাক মিলন। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।এছাড়া পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ক্যাসিনো (জুয়া) ব্যবসা পরিচালনার অভিযোগ ছিলো টাক মিলনের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews