1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুই চোরা শিকারী আটক

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার

‎মোংলা প্রতিনিধি : ‎সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড, শনিবার ২৭ ডিসেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
‎‎অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
‎‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
‎‎আটককৃত শিকারীরা খুলনা জেলার কয়রা উপজেলার আজিবর মোল্লার ছেলে মোঃ আবু মুসা ও জিয়ারুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন, জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
‎‎তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews