1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার

যশোর প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা পাটিকাবাড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট এমএ গফুর।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। গত ১৭ জানুয়ারি বিএনপির যশোরের লালদীঘির পাড়ের পার্টি অফিসে অবস্থানকালে মেহেদী হাসান জিল্লু অনলাইনে এ বক্তব্যের ভিডিও দেখতে পান। বক্তব্যটি শুনে তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন। এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে এবং এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
উল্লেখ্য, একই অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ১৮ জানুয়ারি কুষ্টিয়া, ১৯ জানুয়ারি খুলনা ও ২০ জানুয়ারি সিরাজগঞ্জ আদালতে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews