1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

যশোর–নড়াইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

অনলাইন ডেস্ক: 

যশোর–নড়াইল মহাসড়কের চাড়াভিটা বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (আজ) বিকেল প্রায় পৌনে পাঁচটার দিকে আয়েশা বেগম তার ছেলে হজরত আলীর মোটরসাইকেলে করে চাড়াভিটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ শ্রীরামপুর এলাকায় ফোকর মোল্যার বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা আয়েশা বেগম ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই যশোরগামী দ্রুতগামী সোহাগ পরিবহনের একটি বাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে স্থানীয়দের দাবি, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews