• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনরক্ষীদের উপর হামলা করে  হরিণ শিকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা শার্শার বেলতলা বাজারে কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকের মাতার ইন্তেকাল, স্বাধীন বাংলানিউজের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন কালীগঞ্জে ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ : প্রসূতির অবস্থা আশঙ্কাজন

ইউনিয়নের উন্নয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন ছাত্রনেতা রনি

মিনারুল ইসলাম / ৯৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬
এস এম তানভীর মাহমুদ রনি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার  বারোবাজার ইউনিয়নে ইতিমধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে অবহেলিত জনপদের সেবায় নিজেকে উৎসর্গ করতে এবং  আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়বেন ছাত্রনেতা এস এম তানভীর মাহমুদ রনি।

​এস এম তানভীর মাহমুদ রনি বর্তমানে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ সভাপতি ও বারোবাজার ইউনিয়ন বিএনপির অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজপথের লড়াই-সংগ্রামে  পরিচিত মুখ তিনি।স্বৈরশাসনামলে একাধিক রাজনৈতিক মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। তৃনমূলের কর্মীদের কাছে তিনি একজন নির্ভীক ও আপসহীন নেতা হিসেবে পরিচিত।

তানভীর মাহমুদ রনি জানান, নির্বাচিত হতে পারলে তিনি ইউনিয়নের সেবার দরজা সবার জন্য উন্মুক্ত করে দেব। আমি চাই বারবাজার কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে, যেখানে কোনো সেবা প্রার্থীকে হয়রানির শিকার হতে হবে না। জনগণের প্রাপ্য সুযোগ-সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। জন্মনিবন্ধন, ওয়ারিশ কায়েমসহ  অন্যান্য সেবা সহজতর করা হবে,ইউনিয়ন পরিষদ হবে দালাল মুক্ত একটি সেবার দরজা। ​

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান আপনাদের সেবক হিসাবে আসতে চাই। সততা ও নিষ্ঠার সাথে  আপনাদের পাশে থাকতে চাই। স্থানীয় ভোটারদের সাথে কথা হলে তারা জানান,​আসন্ন নির্বাচনে এই ছাত্রনেতা ও রাজপথের লড়াকু সৈনিককে ঘিরে বারোবাজার ইউনিয়নের মানুষের মাঝে নতুন আশার আলো দেখা দিচ্ছে।

ইউনিয়নের ভোটাররা আরো মনে করছেন, যোগ্য ও সৎ নেতৃত্ব হিসাবে  রনি নির্বাচিত হলে, বারোবাজার

ইউনিয়নের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান সম্ভব হবে। সেই সাথে জনগণ পাবে একজন জনবান্ধন চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা