• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল চালক ও অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, আহত ৫ শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু  বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ২ জেলে মুক্ত জিম্মি ১০ বৃষ্টির মধ্যেই শোলা‌কিয়ায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন লিপ্টন

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ১১ জেলে অপহরণ  জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৭৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোর কোল এলাকায় ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। জেলেদের মুক্তির জন্য জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে দস্যুরা।  গত ৩ মে দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবীতে ওই ১১ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রেখেছে।
 শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুস হাওলাদার বুধবার (৬ মে)  বিকেল সাড়ে পাঁচটার দিকে জানান, তার পুত্র রাকিব হাওলাদার (২৪) সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৩ মে রাতে বনদস্যুদের হাতে অপহৃত হয়েছে। একই এলাকার আলতাফ হাওলাদার বলেন, তার ভাইর ছেলে  ছগির (৩২)কে সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে।
জেলেদের মহাজন নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, তাদের তিন মহাজনের ১১ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে একটি নৌকাসহ মুক্তিপণের দাবীতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।
অপহৃত অপর ৯ জেলে হচ্ছে, উত্তর রাজাপুর গ্রামের লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩) এবং পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার রুবেল (২৫), ও খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)। এছাড়াও  দস্যুদের কব্জায় আরো কয়েকজন জেলে ও মৌয়াল আটক রয়েছে। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব মুক্তিপণ বাণিজ্য  চলছে। জেলে মৌয়ালরা দিশেহারা হয়ে পড়েছেন। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়বে এই ভয়ে  কেউ মুখ খুলতে সাহস পায়না বলে ঐ মহাজনরা জানান।
দস্যুরা জেলেদের মুক্তির জন্য মোবাইল ফোনে জনপ্রতি ১ লাখ টাকা দাবী করেছে বলে নামপ্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ  মোঃ শামিনুল হক বলেন, সুন্দরবনে ১১ জেলে অপহরণের খবর তার জানা নেই। কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা