রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “বাঘা মডেল প্রেস ক্লাব”-এর ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের (২০২৬-২০২৯) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মো. শাহানুর আলম বাবু (দৈনিক আমাদের সময়/আমাদের রাজশাহী) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ইলিয়াস আহমেদ (দৈনিক সংগ্রাম) সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ মে ২০২৬) সকাল ১১টায় বাঘা মডেল প্রেস ক্লাবের কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ (দৈনিক মুক্তবাণী), যুগ্ম সম্পাদক আব্দুল হক (দৈনিক মুক্ত খবর ও সাপ্তাহিক দৈনিক আইন সমাজ), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (দৈনিক একুশের কণ্ঠ), অর্থ সম্পাদক শামিম হোসেন (দৈনিক আজকের বাংলা), দপ্তর সম্পাদক রুহুল আমিন (দৈনিক মানবকণ্ঠ), প্রচার সম্পাদক মাহামুদুল হাসান (দৈনিক দেশ প্রতিদিন), সাংস্কৃতিক সম্পাদক শিবলী সাদিক (দৈনিক সরেজমিন) এবং ধর্মবিষয়ক সম্পাদক মাহাবুর রহমান ভাদু (দৈনিক রাজশাহীর আলো ও দৈনিক ঘোষণা)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— জিল্লুর রহমান খান (দৈনিক বিজয় বাংলাদেশ/চ্যানেল ২৩), মেহেদী হাসান (দৈনিক সমকাল বার্তা), হোসনে আরা (বিডি ট্রিবিউন), কারিশমা কুমাইরা (রাজশাহীর সময়), রাসেদুল হক নয়ন (বাংলার নবকণ্ঠ), রাশিদুল ইসলাম হৃদয় (দৈনিক মুক্তালোক/বিএমটিভি) এবং রুবেল ইসলাম (দৈনিক শিরোমণি)।পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী তিন বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
সবশেষে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক সকলের সহযোগিতায় বাঘা মডেল প্রেস ক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।