• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বনরক্ষীদের উপর হামলা করে  হরিণ শিকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা শার্শার বেলতলা বাজারে কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকের মাতার ইন্তেকাল, স্বাধীন বাংলানিউজের পক্ষ থেকে রুহের মাগফিরাত কামনা ঝিনাইদহ শহরে ভাড়া বাসা থেকে নারীর মৃতদেহ উদ্ধার ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী অনিয়মের অভিযোগে ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন কালীগঞ্জে ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ : প্রসূতির অবস্থা আশঙ্কাজন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ( ১৩ মে) দুপুর সাড়ে বারোটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে শহরের মধুগঞ্জ বাজার ও মেইন বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রাঃ) হাসপাতালকে ২৫ হাজার টাকা, উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, সুমন ক্লিনিককে ৫০ হাজার, সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

ধার্য্যপূর্বক আদায় করা হয়।
অভিযান কালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: মারুফ বিল্লাহ এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, শহরের বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা