• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: / ১৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নেছারাবাদে উপজেলার মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি দোকান মালামালসহ সম্পুর্ন এবং একটি আংশিক ভস্মীভুত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানায়। বন্দর ব্যবসায়ী সুত্রে জানা গেছে, দোকানীরা ওইদিন রাতে বন্দরের সার ও কীটনাশকের (শাহাদাত হোসেন) এর দোকান কাজী ট্রেডার্সে আগুন দেখতে পান।

এ সময় দোকানদার ডাক চিৎকার এবং মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষনা দিলে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে উপজেলা সদর থেকে সন্ধ্যানদী ফেরি পার হয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা অকুস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় সার ও কীটনাশকের তিনটি, রশি ও কাছির দশটি, মুদি মনোহরির দুটি, ক্রোকারিজ ও হার্ডওয়ারের দুটি, চা-পানের দোকান দুটি ও একটি সেলুনসহ ২০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যায়।

পরে আগুন নিভাতে পার্শ্ববর্তী বানারীপাড়া থানার ফায়ার সার্ভিসও যুক্ত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট আগুনের সুত্রপাত।

উল্লেখ্য, ২০২৪ সনের ফেব্্রয়ারি মাসে একই বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত হয়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছিল। উপজেলার সন্ধ্যানদীর পশ্চিমপাড়ে দ্রুত ফায়ার সার্ভিস নির্মানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা