• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শার্শা উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত ২; মারা গেছে ৪ গরু ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, নারী সহ আহত ৪ ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু ঝিনাইদহ বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর দুজনের মৃত্যু মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কালীগঞ্জে স্মারকলিপি মেহেরপুরে মদ ও ভারতীয় ট্যাবলেট উদ্ধা চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় কৃষক নিহত ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ঝিনাইদহে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর দুজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : / ২৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ঝিনাইদহে একই সাথে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রীর দুজনের মৃত্যুর ঘটনা ঘটছে। সোমবার সকাল ৬ টার সময় নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তাদের মৃত্যু হয়।

নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্বজনরা জানান, আজ ভোর সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যায়। ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যায়। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায় , পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। একই সাথে স্বামী স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা