• বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারিদের দক্ষতা ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বাধীন বাংলানিউজ: / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে তিনটি জেলার নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নেআধুনিক ডেইরি ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ল সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মাহাবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিন্নু রাইন, ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন।

আয়োজকরা জানান, ব্রাক তার প্রতিষ্ঠালগ্ন থেকে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় নারী খামারিদের দক্ষতা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ নারী খামারিদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণটিতে ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা