• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

স্বাধীন বাংলানিউজ: / ৯০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস কক্ষে সভাতে উপস্থিত ছিলেন হাসপাতাল  ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার দাসের সভাপতিত্বে সভাতে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান।
সভার শুরুতেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরে জানান, ১৯৬৭ সালে নির্মিত হাসপাতালের পুরাতন ভবনটি সংস্কার প্রয়োজন। নিরাপত্তা প্রহরী ও অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই। পর্যাপ্ত ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট রয়েছে। এছাড়াও হাসপাতালের উন্নয়ন তহবিল ফান্ডে জমাকৃত  অর্থ  ব্যবহার ও  প্রেষনে বাইরে কর্মরত ডাক্তার ও নার্সদের হাসপাতালে  ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরা হয়। সেই সাথেই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবে এ হাসপাতালটি ১০০ শষ্যায় উন্নিত করা একান্ত প্রয়োজন।
এরপর সভাতে ব্যাপক আলোচনান্তে এমপি সহ উপস্থিত সদস্যবৃন্দ হাসপাতালে সকল সমস্যাদি ও সংকট নিরসনে সহযোগিতা করার আশ্বাস দেন। এবং উন্নয়ন ফান্ডের টাকায় হাসপাতালের উন্নয়নমূলক কাজ করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভাতে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, হাসপাতাল কর্মরত অন্নান্য ডাক্তার ও অফিস কর্মকর্তা মাইনুর হোসেন প্রমুখ। সভাতে হাসপাতালের জানালা সংস্কার উন্নয়নে তিন সদস্য বিশিষ্ট্ এক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা