শরণখোলায় ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ও প্রস্তুতিমূলক মাঠ মহড়া
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
/ ২৯
Time View
Update :
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
Share
বাগেরহাটের শরণখোলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে উন্নয়ন সংস্থা সুশীলনের সহযোগিতায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্ববাভাস আগাম সাড়াদান ও প্রস্তুতিমূলক মাঠ মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধো অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বিকাল সাড়ে চারটায় উপজেলা ধানসাগর ইউনিয়নের আমড়াগাছি হাই স্কুল মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন খানের সভাপতিত্বে মাঠ মহড়া ও অদিতি শিল্প গষ্ঠীর আয়োজনে ঘূর্ণিঝড়ের উপর সংগীত পরিবেশিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার পাল, মহিলা ইউপি সদস্য অর্চনা রানী, উন্নয়ন সংস্থা সুশীলনের উপজেলা কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলেটর তন্ময় মিত্র , তৈয়বুর রহমান ও সহকারী শিক্ষক তাওহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ থেকে রক্ষা পেতে এ ধরনের মহড়া আগামী দিনগুলিতে উপকূলবাসীর জন্য অনেকটা সহায়ক হবে
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।