• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরায় স্ত্রীকে অমানুষিক নির্যাতনে আহত করেছে পাষণ্ড স্বামী চুয়াডাঙ্গা দেশীয় অস্ত্রসহ ৫ মামলার আসামি যুবদল কর্মী আটক বিএনপির নামে যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় নওগাঁয় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা এবার নেইমারকে নিয়ে ‘রাগ করলা’ রসিকতায় ফিফা নেছারাবাদে যাত্রী ডাকাকে কেন্দ্র করে মারধর ও হুমকীর অভিযোগ শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে   শরণখোলায় ঘূর্ণিঝড় আগাম সাড়াদান ও প্রস্তুতিমূলক মাঠ মহড়া  ঝিকরগাছায় বাঁশবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইদহের সাফদারপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল শুরু ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বিএনপির নামে যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন

স্বাধীন বাংলানিউজ: / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, বিএনপির নামে যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জেলায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ যদি কমিটির নেতা হয়ে ব্যবসা শুরু করে থাকেন, তাহলে তা বন্ধ করে দেওয়া হবে। সংশোধন না হলে তাদের সাইনবোর্ডও খুলে নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী ৩ ও ৪ জুন মেহেরপুরের ইতিহাসে সবচেয়ে বড় গণমিছিল অনুষ্ঠিত হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আদর্শ সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, জনগণের প্রত্যাশার ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে, অন্যথায় স্বেচ্ছায় বিদায় নেওয়াই উত্তম।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা