মাগুরার মহম্মদপুরের খর্দ্দ ফুলবাড়ী গ্রামের নান্নু মোল্যার নামে এক পাষন্ড স্বামীর হাতে তাসলিমা খাতুন নামে ওই স্ত্রী অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
ভুক্তভোগী তাসলিমা খাতুন জানায়, দুদিন আগে তার স্বামী নান্নু মোল্যা তাকে বেধড়ক মারধর করলে তার হাত ভেঙে যায়। এর আগেও তার স্বামী তাকে অমানুষিক নির্যাতন করেছে। স্বামী নান্নু মোল্যা ৪ বছর আগে বিদেশে যায়, সেখানে থাকতেই দেশের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। কয়েক মাস হলো দেশে এসেই পরকীয়ায় ওই নারীর সঙ্গে ফোনে নিয়মিত কথা বলে। শারীরিকভাবে নির্যাতন করে পরকীয়ায় লিপ্ত ওই নারীকে ভিডিও করে দেখায়।
তাসলিমার ঘরে তিনটি সন্তান রয়েছে, এক ছেলে ও দুই মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছে তার স্বামী। এমতাবস্থায় প্রশাসনের সহযোগিতা ও কঠিন বিচার চেয়েছেন ভুক্তভোগী ওই নারী তাসলিমা খাতুন।
এঘটনায় অভিযুক্ত স্বামী নান্নু মোল্যার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।