1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার

স্টাফ রিপোটার,ঝিনাইদহ: 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেননামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে সে। নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে।

মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২নং ব্রীজের কাছে এ দুঘর্টনা ঘটেছে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়েছে যুবক। ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করেছে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ছেলেটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews