• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী সুজন বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক নির্বাচিত হলেন মেহেরপুরের ফিরোজ আহম্মেদ পলাশ দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়়ে আমদানি-রপ্তানিসহ বন্দরে কার্যক্রম। দামুড়হুড়ায় বিজিবির অভিযান সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক-১ ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ ‎ গাংনী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ট্যাবলেট-পাতার বিড়ি উদ্ধার যশোর সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩, চালক আটক যশোর ঝিকরগাছায় মিম হত্যা মামলায় ৫ জন আটক

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ ‎

ঝিনাইদহ প্রতিনিধি : / ১০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

  1. জেলার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলি (৩০) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সাগরিকা খাতুন একই গ্রামের শিমুল মিয়ার ছেলে।


‎আজ রোববার (২৪ মে) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এদিকে ঘটনার পর থেকেই তার স্বামী শিমুল মিয়া পলাতক রয়েছে।

‎নিহতের স্বজনরা জানায়, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে গেল মধ্য রাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত পা সহ শরীরের ভিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রনা ছুটে এসে সাগরিকা কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

‎সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। সাগরিকা বেশ কিছুদিন যাবৎ স্বামীর সাথে বনিবনা না হওয়াতে পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিল। গত তিনদিন আগে সাগরিকাকে তার স্বামী আবারো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারনো করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা