• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শৈলকুপায় সড়ক দুর্ঘটনা এক যুবক নিহত  কালীগঞ্জে কৃষি প্রণোদনা: কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ চুয়াডাঙ্গা ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, রাইসার বিলে চরম আতঙ্ক যশোরের রূপদিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রপ্তার জীবননগর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে দিনে-দুপুরে টাকা চুরি মেহেরপুরের ধলা মাঠে ডিবির অভিযানঃ উদ্ধার ৪ কেজির গাঁজা গাছ, গ্রেপ্তার ১ খুলনার বড় বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জব্দ ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন ঝিনাইদহে ওয়ালটনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক / ৮৮ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় গলায় মাংস আটকে আঁখি (১১) নামের এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আঁখি স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই এলাকার বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।ঘটনার পর পরিবারে শোকের মাতম নেমে আসে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় স্বজনদের কাছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা