• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল চালক ও অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, আহত ৫ শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি চুয়াডাঙ্গায় গলায় মাংস আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু  বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি ২ জেলে মুক্ত জিম্মি ১০ বৃষ্টির মধ্যেই শোলা‌কিয়ায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন লিপ্টন

চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

বেনাপোল প্রতিনিধি / ৪২ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা ও কম দামের প্রেক্ষাপটে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও টহল জোরদার করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। কোরবানির পর যতদিন চামড়া পাচারের ঝুঁকি থাকবে, ততদিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে।

স্থানীয় সূত্র জানায়, সরকার চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বাড়ালেও বাস্তবে সেই সুফল পাচ্ছেন না প্রান্তিক ও মৌসুমি ব্যবসায়ীরা। বিক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় প্রতিটি গরুর চামড়ায় ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম দাম মিলছে।

এদিকে ছাগলের চামড়ার বাজারেও ক্রেতার উপস্থিতি কম থাকায় বিপাকে পড়েছেন বিক্রেতারা। ঈদুল আজহার দিন শুক্রবার বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া নিয়ে বাজারে এলেও প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না। এতে হতাশা প্রকাশ করেছেন তারা।

কিছু বিক্রেতার ভাষ্য, দেশের বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকে বেশি লাভের আশায় চোরাকারবারিদের কাছে চামড়া বিক্রির দিকে ঝুঁকছেন। সংশ্লিষ্টদের মতে, এ কারণেই সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি বেড়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছর কোরবানির মৌসুমে ভারতীয় বাজারে গরুর চামড়ার চাহিদা ও দাম বেশি থাকায় পাচারের প্রবণতা দেখা যায়। তবে চলতি বছর যাতে কোনোভাবেই চামড়া পাচার না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তাপস কুমার আঢ্য বলেন, চামড়া পাচার প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। সীমান্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা