• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
লিভার ক্যানসারে আক্রান্ত শরণখোলার কলেজ ছাত্রী ইতির আকুতি – আমি বাঁচতে চাই…. পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে পাঁচ টাকা, ডিজেল আগের মূল্যেই সাতদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মধ্যরাতে সীমান্তের লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা সুন্দরবনকে বিশ্রাম দিতে টানা তিন মাস নিষেধাজ্ঞার মধ্যেও খোলা থাকবে করমজল পর্যটন কেন্দ্র ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল মুরগির ফার্মে লুকানো ছিল ৫টি চোরাই মোটরসাইকেল প্রেমের টানে টাঙ্গাইলে বিদেশি প্রেমিক যশোরে মেডিকেল অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ

জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে পাঁচ টাকা, ডিজেল আগের মূল্যেই

স্বাধীন বাংলানিউজ: / ২৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিলে জ্বালানির দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

রোববার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

সবশেষ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুসারে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম বাড়িয়ে প্রতি লিটার ১১৫ টাকা ও অকটেন ১৪০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতি লিটার পেট্রল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা