• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাডাঙ্গা মথনপুর স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন কাজল রঘুনাথপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে ইমামের মৃত্যু খুলনায় ৮৩৪ অপরাধী ধরতে চলছে পুলিশের বিশেষ অভিযান ঝিনাইদহে ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬০ কালীগঞ্জে পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং নির্মাণ বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার ঝিনাইদহের শৈলকুপা চালকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আটক নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ সীমান্ত হত্যা নিয়ে সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী দামুড়হুদায় মোবাইল কোর্টে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড

ঝিনাইদহে ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬০

স্বাধীন বাংলানিউজ: / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঝিনাইদহের শৈলকূপায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে কফিল মেম্বার ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতাণ্ডা হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় দুই পক্ষই দেশীয় অস্ত্র, ইট ও লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর হামলা করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, “পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা