• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় মাদ্রাসার শিক্ষক আটক ঈদ শেষে ঢাকামুখী জনস্রোত, যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ৭ কি.মি যানজট লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি জয়পুরহাটে সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি, টহল জোরদার টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারো বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড ও মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা: ঝিনাইদহের এসপি অবশেষে প্রত্যাহার ঝিনাইদহে নারীর মরদেহ উদ্ধার মোল্লাডাঙ্গা মথনপুর স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি হলেন কাজল রঘুনাথপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে ইমামের মৃত্যু খুলনায় ৮৩৪ অপরাধী ধরতে চলছে পুলিশের বিশেষ অভিযান

শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় মাদ্রাসার শিক্ষক আটক

স্বাধীন বাংলানিউজ: / ২৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার সময় মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। আজ শক্রবার সকালের দিকে উপজেলার জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস থেকে রবিউল ইসলাম (২৬) নামে ওই শিক্ষকে আটক করে স্থানীয়রা। আটককৃত রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎স্থানীয়রা অভিযোগ সুত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে দশটার দিকে মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম এক শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎প্রত্যক্ষদর্শী মাহাবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে ওই শিক্ষার্থীকে জোরাজুরি করছিলেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন।

‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে এলাকাবাসী আটকে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা