• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

মোংলায় ৬০ চাবিসহ চোর আটক, ‘নাগিনী নাচ’ নাচিয়ে ছাড়ল জনতা

স্বাধীন বাংলানিউজ: / ২৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

​বাগেরহাটের মোংলায় চুরির অভিযোগে এক যুবককে আটক করার পর তাকে মারধর না করে জনসম্মুখে ‘নাগিনী নাচ’ নাচিয়ে সতর্ক করে ছেড়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। আটক ওই যুবকের কাছ থেকে তালা খোলার প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়েছে।

​শনিবার গভীর রাতে মোংলা উপজেলার জয়বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক শিপন (৩০) উপজেলার কানাইনগর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চুরির অপরাধের সঙ্গে জড়িত।

​প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে জয়বাংলা এলাকার বাসিন্দা সাদেকের ঘরের তালা খোলার চেষ্টা করছিলেন শিপন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছে থাকা একটি থলি তল্লাশি করে বিভিন্ন আকারের প্রায় ৬০টি চাবি উদ্ধার করা হয়।

​এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলাউদ্দিন হোসেন বলেন, “এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। তল্লাশির সময় তার কাছে বিপুলসংখ্যক চাবি পাওয়া যায়। তবে কেউ তাকে মারধর করেনি। ভবিষ্যতে আর চুরি করবে না—এমন অঙ্গীকার নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

​তিনি আরও বলেন, “ঘটনার সময় উপস্থিত লোকজনের অনুরোধে ওই যুবক ‘নাগিনী নাচ’ নেচেছে। পরে বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করে।

মোংলা থানার তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন বলেন, ​এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা