• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক

খুলনার উন্নয়নে সহযোগিতার আগ্রহ যুক্তরাষ্ট্রের, কেসিসি প্রশাসকের সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্বাধীনবাংলা ডেক্স : / ৪৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (৭ জুন) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে কেসিসি ও মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে খুলনা মহানগরীর স্বাস্থ্যসেবা, মশক নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানিয়ে মহানগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং এ কারণে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে এসব সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি মহানগরীর উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি মশক নিধন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সড়ক উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কেসিসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় কেসিসি প্রশাসক নগরীর পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে ইলেকট্রিক বাস কিংবা মেট্রোরেল সার্ভিস চালুর বিষয়ে সহযোগিতা প্রদানেরও আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ইসাইয়াহ ফাহার্টি, ব্রান্ডন বারনেস, জিওভানি রামিরেজ ও মাশহুর আলম শেট উপস্থিত ছিলেন। এছাড়া কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা