• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবী সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? কুড়িগ্রামে তেঁতুলগাছের মগডালে নারীর দীর্ঘ সময় অবস্থান: চাঞ্চল্য। শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কালীগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম, থানায় মামলা কৃষিজমি রক্ষায় বাঘা প্রশাসনের অভিযান কোটচাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ উৎসব স্ত্রীর সামনে প্রসাবের প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার জঙ্গল সলিমপুরে পাহাড়ে ৪টি সড়ক নির্মাণের কাজ শুরু করলো বাংলাদেশে সেনাবাহিনীর

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ উৎসব

স্বাধীন বাংলানিউজ: / ১৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
Oplus_16908288

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে আম বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ আম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি দীপা রানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বাগানের গাছ থেকে সংগ্রহ করা আম প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ বছর প্রায় ৮০০ শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার পিস আম বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার বলেন, “তোমরা সত্যিই সৌভাগ্যবান যে এমন একটি বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছ, যেখানে প্রতিবছর শিক্ষার্থীদের জন্য আম বিতরণ উৎসবের আয়োজন করা হয়।” তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং এসবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা