• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবী সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? কুড়িগ্রামে তেঁতুলগাছের মগডালে নারীর দীর্ঘ সময় অবস্থান: চাঞ্চল্য। শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কালীগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম, থানায় মামলা কৃষিজমি রক্ষায় বাঘা প্রশাসনের অভিযান কোটচাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ উৎসব স্ত্রীর সামনে প্রসাবের প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার জঙ্গল সলিমপুরে পাহাড়ে ৪টি সড়ক নির্মাণের কাজ শুরু করলো বাংলাদেশে সেনাবাহিনীর

কালীগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম, থানায় মামলা

স্বাধীন বাংলানিউজ: / ৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পূজা উদযাপন পরিষদ ৫নং সিমলা রোকনপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযুক্ত সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসীর নাম উল্লেখ করে থানাতে একটি এজাহার দায়ের করেছেন। থানায় লিখিত এজাহার ও ভুক্তভোগী উপজেলার তিল্লা গ্রামের বিপুল কুমার জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন নামে দুই সন্ত্রাসী তার নিকট ৫০ হাজার
টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই টাকা না দেওয়াতে সন্ত্রাসীরা তাকে প্রায়ই নানাভাবে প্রান নাশের হুমকিও দিচ্ছিল। বিপুল কুমার বলেন, ঘটনার দিন সোমবার সকালে তিনি বাড়ী থেকে কিছু দুরে প্রদিপ সরকারের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এ সময়ে ওই দুই সন্ত্রাসী দা ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাত্ব জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরে ভুক্তভোগী কালীগঞ্জ থানাতে একটি এজাহার দায়ের করেন।
কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খাঁ ওই সন্ত্রাসী হামলার
নিন্দা জানিয়ে বলেন, অন্যায় ভাবে নিরিহ বিপুল কুমারকে মারপিট জখম করা হয়েছে। তিনি দ্রুতই সন্ত্রাসীদের আটকের দাবী জানান। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ (ওসি) জেল্লাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশি অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা