• বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জ সর্বত্র মাদকের রমরমা ব্যবসা, আতঙ্কে অভিভাবকরা কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল চাচার ঝিনাইদহে পৌর যুবলীগ নেতা সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে আটক বিজিবির বিরুদ্ধে জোড়া হত্যা মামলার বাদীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন মির্জাপুরে বিএনপি নেতা পরকিয়া করতে গিয়ে জনতার হাতে আটক:অতঃপর বিয়ে শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবী সরকারে বিলীন হচ্ছে কি দল বিএনপি? কুড়িগ্রামে তেঁতুলগাছের মগডালে নারীর দীর্ঘ সময় অবস্থান: চাঞ্চল্য। শৈলকুপায় আওয়ামী লীগ নেতার দেওয়া হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কালীগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম, থানায় মামলা

কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল চাচার

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 কালীগঞ্জে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে ভাতিজার কিলঘুষির আঘাতে নিয়ামত আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত নিয়ামত আলী কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে ও অভিযুক্ত ইরশাদ আলীর চাচা।

মঙ্গলবার (৯ জুন) বেলা ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কামালহাট গ্রামে ইরশাদ আলীর দোকান আছে। দোকানে ব্যবসা করার জন্য ইরশাদকে তার চাচা  ৪ হাজার টাকা ধার দেয়। ওই টাকা চাওয়া নিয়ে এর আগে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরত চায় তার চাচা নিয়ামত আলী। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইরশাদ তার চাচা কে কিলঘুষি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার এস আই মনিরুজ্জামান  বলেন,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি । ময়নাতদন্ত্র শেষেই প্রকৃত ঘটনা উৎঘাটিত হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা