• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক

ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

স্বাধীন বাংলানিউজ: / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইস-২) প্রকল্প এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)”প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলায় নির্বাহী অফিসার তারেক হাসান। সেসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান, সহকারি পরিচালক ও প্রশিক্ষক মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা। প্রশিক্ষণে স্থিরচিত্র প্রদর্শণ করা হয়। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করেন। দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা