মাগুরায় ৫০ গ্রাম গাঁজাসহ দবীর মোল্যা নামে এক ব্যাক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে তল্লাশির সময় গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. দবীর মোল্লা, যিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা।
এঘটনায় কারাগার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের প্রধান ফটকে দায়িত্ব পালনরত কারারক্ষী দর্শনার্থীদের দেহ তল্লাশি করছিলেন। এ সময় ভেতরে প্রবেশের চেষ্টা করা দবীর মোল্লার প্যান্টের পকেট থেকে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়।
ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কারাগারের ফটকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করলে আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির স্ত্রীও বর্তমানে অন্য একটি মামলায় একই কারাগারে সাজা ভোগ করছেন। মূলত তাকে দেখতে এসে গাঁজাসহ আটক হয় দবীর মোল্যা।