• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অপারেশন মাঝপথে রেখে পালালেন ডাক্তার; ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ক্লিনিক মালিকের লাখটাকা জরিমানা ও ক্লিনিক বন্ধ ঘোষনা বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা আত্মসমর্পণকৃত বনদস্যু পরিবারের নেতৃত্বে মোংলায় কোস্টগার্ডের স্টেশনে হামলা- ভাঙচুর টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের মাগুরায় কারাবন্দী স্ত্রীকে দেখতে এসে গাঁজাসহ স্বামী আটক ঝিনাইদহের নতুন পুলিশ সুপার আশিস বিন হাছান, বিদায় নিলেন মাহফুজ আফজাল। যশোরে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজন আটক ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ মণিরামপুরে নাতনীকে উত্ত্যক্তর প্রতিবাদে নানাকে হত্যার ঘটনায় দুই খুনী আটক প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল নিয়ে থানায় নারী

টিফিন খেতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজের

মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় স্কুল থেকে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মিনহাজ (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিরগঞ্জ এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । বাঘা উপজেলার মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মিনহাজ সকালে স্কুলে যায়। ক্লাস শেষে দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে সে সাইকেলে চড়ে টিফিন খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির অদূরে মিরগঞ্জ ভানুকর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় মিনহাজ সাইকেলসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা