• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে মধ্যরাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১ জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সলিমুন্নেসা বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা সুপ্রভাত বিষ্ণু! ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে অত্যাআধুনিক কসাইখানা উদ্বোধন ঝিনাইদহে স্কুলছাত্র দেড় মাস নিখোঁজ: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কালীগঞ্জ থানায় ওসির বিতর্কিত মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা, পেশাদারদের মধ্যে ক্ষোভ ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় জনস্রোত, যেন নীল সাদা ঢেউ সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্বাধীন বাংলানিউজ: / ৮১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক (৪০) নামের এক রিক্সা চালককে গণপিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের বলিদাপাড়া এলাকায় একটি ভবনের সাবলেট বাসায় পরিবার নিয়ে বসবাস বেশকিছু দিন ধরে করে মীর ফারুক। শুক্রবার দিবাগত রাতে তাদের সাথে সাবলেটে বসবাস করা প্রতিবেশীর ১১ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে ফারুক। শনিবার সকালে ঘটনাটি শিশুটি তার মায়ের কাছে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মীর ফারুককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা