• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরীমণি-মোহের চড়া মাশুল: ঝিনাইদহ থেকে চাকরি হারিয়ে বিদায় নিলেন ডিবি এডিসি সাকলায়েন যমজ কন্যা সন্তান প্রসব করায় তালাক স্বামী বলেলেন স্ত্রী কাবিনের ব্যবসা করে হরিণাকুণ্ডুতে স্ত্রীর পরকীয়া অপমানে স্বামীর আত্মহত্যা ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন মাদক ব্যবসা ছাড়ুন, না হলে কালীগঞ্জ এলাকা ছাড়ুন-এমপি আবু তালিব ঝিনাইদহ কেনার ‎টাকা নেই, পলিথিন দিয়ে আর্জেন্টিনার পতাকা বানিয়ে উড়ালো শিশু আবির ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার কালীগঞ্জে মধ্যরাতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১ জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : / ৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট।

ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।”

তদন্ত কর্মকর্তা আরও জানান, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা