1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

নেছারাবাদে রেকর্ডিয় খাল দখল, চলাচলে জন-দুর্ভোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৬৩ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

নেছারাবাদে রেকর্ডিয় খাল ভড়াট করে চলাচলে জন-দুর্ভোগ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কালু মন্ডলের বিরুদ্ধে। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী (বাশতলা) গ্রামে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে জন-দুর্ভোগের শিকার মোঃ মিরাজুল ইসলাম বাদী হয়ে উপজেলা ভূমি অফিস ও নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, সরকারি রেকর্ডিয় খাল ভড়াট করে বসত বাড়ী ও গাছ-পালা রোপন করে দখল করে রেখেছে কালু মন্ডল নামে এক লোক। এমনকী স্থানীয় প্রায় ২০-৩০ টি পরিবারের লোকজন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও জন সাধারণের চলাচল করে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এসএ নকশা অনুযায়ী খতিয়ান নং-২১৫ এবং ৬০৪ নং দাগের জায়গা রেকর্ডিয় খাল থাকলেও বর্তমানে খালের কোন নমুনা পর্যন্ত নাই। বিগত ৩০ বছর পূর্বে খালটি ভড়াট করে দখল করে রেখেছে। স্থাণীয় ইউনিয়ন পরিষদে জানালেও কোন প্রতিকার পায় নাই।
জনদুর্ভোগের শিকার মোঃ সিদ্দিকুর রহমান ও আঃ রব মিয়া জানান, বিগত ৪০ বছর পূর্ব থেকে কালু মন্ডল সরকারি রেকর্ডিয় খাল দখল করে গাছ-পালা ও বসত ঘর নির্মান করিয়া ভোগ দখলে করিতেছে। আমাদের চলাচলের রাস্তাটুকু বন্ধ করে দিয়েছে। আমরা ৩০টি পরিবারের লোকজন যোগাযোগ ব্যবস্থার কারনে অসহায় জীবন যাপন করিতেছি। আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাই যাহাতে সরকারি রেকর্ডিয় খাল উদ্ধার করে আমাদের চলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য।
অভিযোগের বিষয়ে কালু মন্ডল বলেন, আমার বসত ঘরের পশ্চিম পাশ দিয়ে একটি রেকর্ডিয় খাল আছে যা বিগত ৪০ বছর পূর্বে ভড়াট হয়ে গেছে। তবে আমি চলাচলের জন্য কাউকে কোন বাধা প্রদান করি নাই। তারা আমার জায়গার উপর দিয়ে হাটা-চলা করে কোন বাধা দেই না। আমি আগেও বলেছি সরকারি খালের উপর দিয়ে রাস্তা করে নিলে আমার কোন আপত্তি নাই।

নেছারাবাদ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহামুদ বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews