• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

যশোরে অবৈধ পার্কিং রোধে ট্রাফিক চলমান অভিযানে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ, ১০ মামলা

স্বাধীন বাংলানিউজ: / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ট্রাফিক পুলিশ। সোমবারের পর ফের বৃহস্পতিবার দুপুরে শহরের মাইকপট্টি ও চিত্রামোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

অভিযানকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ। পরে সেগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ১০ জন মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে গাড়ির মালিকদের সতর্ক করা হয় এবং ফুটপাত দখল ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দোকানদারকেও সচেতন করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার এ কার্যক্রম পরিচালিত হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

উল্লেখ্য, এরআগে গত সোমবার অভিযান শুরু হয়। ওই দিন শহরের দড়াটানা,হাসপাতাল মোড়, এমকে রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল জব্দ ও মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা