• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে গৃহবধূকে যৌন নিপীড়ন, একদিকে থানায় মামলা অন্যদিকে বিএনপি নেতার মীমাংসা! ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী ও সহযোগী আটক কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস যশোরে অবৈধ পার্কিং রোধে ট্রাফিক চলমান অভিযানে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ, ১০ মামলা শার্শায় ৭টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার শার্শায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ কোটচাঁদপুরে জালিয়াতির মাধ্যমে নেওয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা! যশোরে প্রতারণা মামলায় দুইজনের কারাদণ্ড শরণখোলায় স্কুল ফিডিং এর খাবার ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি

কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুনের দ্বিতীয় স্ত্রীর চাঞ্চল্যকর তথ্য ফাঁস

স্বাধীন বাংলানিউজ: / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ প্রিন্স মামুনের বিরুদ্ধে তার স্ত্রী পরিচয়দানকারী মোহনার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে মোহনার একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মোহনার অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রিন্স মামুন তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। তিনি দাবি করেন, একপর্যায়ে মামুনকে মাদক (ইয়াবা) সেবন করতে দেখে তিনি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিও ধারণের বিষয়টি জানতে পেরে মামুন তার ওপর শারীরিক নির্যাতন চালান। এছাড়া তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে মোহনা এসব অভিযোগ তুলে ধরেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন, এর আগেও প্রিন্স মামুনের বিরুদ্ধে এক নারীর নির্যাতনের অভিযোগ উঠেছিল। তবে সে অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত কোনো রায় বা আইনগত নিষ্পত্তির তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা