• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে মদ, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে উলামা পরিষদের প্রতিবাদ সভা সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২ সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী বাড়ছে বাঘের সংখ্যা হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার, যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি : / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর একটি বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় ফারুক মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশে একটি জমি থেকে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আটক ফারুক মন্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে। অভিযানকালে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের বেগুন ক্ষেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাছগুলোর ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। প্রায় পাঁচ মাস ধরে ফারুক মন্ডল বেগুনের ক্ষেতে গাঁজার গাছের চাষ করছিলেন বলে জানায় পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা