• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ কোটচাঁদপুর পৌরসভার ৪৮ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা কালীগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন সেনাপ্রধান

কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে রাতের অন্ধকারে অসহায় কৃষকের ৬ কাঠা পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী।

 

তিনি জানান, অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে কাঠা জমিতে পানের বরজ গড়ে তুলেছিলেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা বরজের সব পানের গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে আলেক গাজী বলেন, “আমি একজন গরিব মানুষ। এই পানের বরজই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আমার স্ত্রী একজন স্ট্রোকের রোগী। এখন আমাদের পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।

প্রশাসনের কাছে আমার একটাই দাবি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।” স্থানীয়রা জানান, আলেক গাজী একজন শ্রবণ প্রতিবন্ধী এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই পানের বরজ। দুর্বৃত্তদের এমন ন্যক্কারজনক ঘটনায় পরিবারটি চরম মানবিক সংকটে পড়েছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা