• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই শরণখোলায় চিরকুট লিখে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু যশোরে গাঁজার গাছ ও ভারতীয় কফ সিরাপসহ দুইজন আটক নড়াইলের কালিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  কালীগঞ্জে রাতের অন্ধকারে অসহায় কৃষকের পানের বরজ কেটে দিল দুর্বৃত্তরা  বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী প্রধান সহ ২৭ জন অস্ত্র ও গোলাবারুদ সহ আত্মসমর্পণ মালিয়াট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান অধ্যাপক মুসা করিম অভয়নগরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও

নড়াইলের কালিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

গোলাম মোর্শেদ শেখ, কালিয়া (নড়াইল) / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা
হয়। তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, শহীদদের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ অনুষ্ঠানে  নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী কালিয়া পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন,   জুলাই যোদ্ধা মো. বাপ্পি ও মো. জাহিদুল, শহীদ মো. রবিউলের পরিবারের সদস্য শারমিন ইসলাম, মো. ইমরান শেখ, কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাস, প্রেসক্লাব কালিয়া সভাপতি শেখ ফসিয়ার রহমান,  সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় কালিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেস ঈমাম মাঃ হাফিজুর রহমান  বিশেষ দোয়া ও মোনাজাত  করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা