• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব চুড়ামনকাটিতে স্কুলের পাশে মাদকের আড্ডা, প্রতিবাদ করায় শিক্ষককে হুমকির অভিযোগ  বিধবাকে কু-প্রস্তাব, স্থানীয় মাতব্বরের নামে থানায় অভিযোগ

তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ব্যারিষ্টার জাকির হোসেন 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:  / ৪৩ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেছেন,  বিএনপি নেতাকর্মীদের গ্রুপিং ও বিভেদ ভুলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩ কক্ষ বিশিষ্ট ভবন নির্মানের ভিত্তি  প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এ কথা বলেন।
বিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর আলম, বিএনপি নেতা সোমনাথ দে, শরণখোলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, বিএনপি জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা প্রমূখ।
এর পরে জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিকেলে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে
শরণখোলা ভি আই পি ডাকবাংলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মোনাজাত করেন। এ ছাড়া জেলা পরিষদ প্রশাসক   শরণখোলা সরকারী কলেজ প্রাঙ্গনে বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও বীরমুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম তালুকদার এবং  আমড়াগাছিয়ায় সদ্য প্রয়াত যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের কবর জেয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত  শরণখোলায় ভিআইপি ডাকবালা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজত করছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা