মাহমুদুল হাসান পলাশ ক্রাইম রিপোর্টার
/ ২৯
Time View
Update :
বুধবার, ২২ জুলাই, ২০২৬
Share
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রফিক বাঘা সাধারণ মানুষের সেবা ও কল্যাণে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চান।
রফিক বাঘা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত আনসার থানা কমান্ডার। তিনি অভয়নগর থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া যশোর জেলা মোটর অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এবং অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি নওয়াপাড়ার ফাতেমা প্রাইভেট হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন রফিক বাঘা।
গত ২৯ জুন পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে রফিক বাঘা বলেন, পবিত্র হজ পালন করতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। জীবনের বাকি সময়টুকু সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান তিনি।
তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিপদে-আপদে সহযোগিতা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
পবিত্র হজ শেষে দেশে ফেরার পর রফিক বাঘা আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে জীবনের বাকি সময়টুকু মানুষের সেবা ও কল্যাণে ব্যয় করতে পারেন।
সাধারণ মানুষের সেবায় রফিক বাঘার এই প্রত্যয়কে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা করছেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে তিনি ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।