• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নেছারাবাদ থেকে শাপলার বিলে ঘুরতে গিয়ে কলেজছাত্র রাকিবুলের মর্মান্তিক মৃত্যু জৈন্তাপুরে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু জৈন্তাপুরে ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সশাখাওয়াত হোসেন বকুল –   নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় দুই ক্লিনিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আশুলিয়ার গোহাইলবাড়ীর মাদক সম্রাট’সাদ্দাম আটক

খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে।পুলিশ  প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ইমনকে গুলি করে হত্যা করার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারা রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।তিনি আরও জানান, ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং সম্ভাব্য বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা