• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
জৈন্তাপুরে মদ, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে উলামা পরিষদের প্রতিবাদ সভা সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ৮৮২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২ সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী বাড়ছে বাঘের সংখ্যা হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা-ভাঙচুর ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান ‘হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সময় জাতির সঙ্গে বেঈমানি করেছিলেন’ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে সর্বশেষ জরিপ অনুযায়ী বাড়ছে বাঘের সংখ্যা

 আ: মালেক রেজা শরণখোলা বাগেরহাট থেকে: / ২৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। “সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ”।এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা রেঞ্জসহ সুন্দরবনের চারটি রেঞ্জে একযোগে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। সুন্দরবনে সম্প্রতি বাঘের উপস্থিতি ও দৃশ্যমানতা বৃদ্ধি পাওয়ায় বন বিভাগের কর্মী ও পর্যটকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনের পৃথক দুটি এলাকায় খুব কাছ থেকে বাঘের দেখা পেয়েছেন বনরক্ষীরা। গত ২৬ জুলাই পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য কেন্দ্রের ‘টাইগার পয়েন্ট’ এলাকায় একটি বাঘকে নদী পার হতে দেখেন বনরক্ষীরা; ঘটনাটির ভিডিও চিত্র ধারণ করেন বনকর্মী বিএম সাইফুর রহমান।

এর আগে ২৩ জুলাই চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ি অফিস সংলগ্ন এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার এসে প্রায় ১৫ মিনিট ঘোরাফেরা করে আবার বনে ফিরে যায়। এছাড়া গত ২০ মাসেও একাধিকবার বনরক্ষীদের চোখে পড়েছে বাঘ। বন কর্মকর্তারা জানান, টানা তিন মাসের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে বনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ বন্ধ রয়েছে। এই নিরিবিলি পরিবেশ বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলের জন্য উপযোগী পরিবেশ তৈরি করেছে।

গত আড়াই দশকে পূর্ব সুন্দরবনের অন্তত ৯১ টি বাঘের মৃত্যু হয়েছে এমন তথ্য অনুসন্ধানে জানা গেছে, এর মধ্যে চোরা শিকারীদের হাতে ২৬ টি, বনদস্যুদের হাতে ১৮ টি, গ্রামবাসী পিটুনিতে ১৪ টি, বার্ধক্য জনিত কারণে ২১ টি এবং প্রাকৃতিক দুর্যোগে তিনটি ভাগ মারা গেছে। এছাড়া উদ্ধার হওয়া বাঘের চামড়ার সূত্র ধরে আরো কয়েকটি বাঘ শিকারি চক্রের হাতে হত্যা হলেও তা নির্ভরযোগ্য কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ ২০২৪ সালের বাঘ জরিপ অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে ১২৫টি বাঘ রয়েছে, যার ৫৯ শতাংশ অবস্থান করছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সর্বাধুনিক ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে এই জরিপ পরিচালিত হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রিডে ১,২১০টি ক্যামেরা টানা ৩১৮ দিন রেখে জরিপ চালানো হয়, যার মধ্যে ৩৬৮টি গ্রিডে বাঘের উপস্থিতি মেলে। সেখান থেকে প্রাপ্ত ৭,২৯৭টি ছবি ও ভিডিও চিত্র দেশি-বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা বিশ্লেষণের পর বাঘের সংখ্যা ১২৫টি বলে নির্ধারণ করা হয়।

জরিপকালে ২১টি বাঘের শাবকের ছবি পাওয়া গেলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ছোট বয়সে মৃত্যুর হার বেশি থাকায় তাদের মূল গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, যা ২০১৮ সালে বেড়ে দাঁড়ায় ১১৪টিতে এবং সর্বশেষে ২০২৪ সালে সর্বশেষ জরিপ অনুযায়ী বাঘ বৃদ্ধি পেয়ে ১২৫টিতে উন্নীত হয়। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মালেক রেজা বলেন শুধু আইন করলেই বাঘ রক্ষা করা যাবে না।

বাঘ রক্ষা করতে হলে আগে হরিণ রক্ষা করতে হবে। তবে সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী নিধনকারী চক্রগুলি এখন আর বাঘ শিকার করে না মাঝেমধ্যে হরিণ শিকার করে এমন তথ্য পাওয়া যায়। প্রাণী বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের বাঘ রক্ষা মানে শুধু একটি প্রাণী সংরক্ষণ নয়, বরং বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ সুন্দরবন ও তার সমৃদ্ধি জীববৈচিত্র এবং উপকূলীয় পরিবেশ রক্ষা করা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনের দুটি এলাকায় বনরক্ষীদের খুব কাছ থেকে দুটি বাঘের দেখা মেলা এবং আন্ধারমানিক এলাকায় বন অফিস চত্বরে বাঘের মুক্ত বিচরণ বিচরণ বৃদ্ধিরই স্পষ্ট প্রমাণ।

তিনি বলেন, “গত ১৩ জুলাই চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয় একটি বাঘিনী কে। উল্লেখ্য সুন্দরবনের ৬ লাখ ১ হাজার ৭০০ হেক্টর আয়তনের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ৯৫০ হেক্টর এলাকাকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা হয়েছে। সুন্দরবন খুলনা অঞ্চলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও নির্মল কুমার পাল জানান, বাঘের সাম্প্রতিক আনাগোনা ইতিবাচক পরিবর্তনের আভাস দিচ্ছে। বর্তমানে চলমান বাঘ সুরক্ষা প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হবে এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে পাঁচ বছর মেয়াদি আরেকটি নতুন প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা