• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
শরণখোলায় হামিম পরিবহনের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু  চোরাচালান-মানবপাচারের অভিযোগ ঘিরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ নবীনগরের টিয়ারা গ্রাম,ওসির সুদৃষ্টি চাই: এলাকাবাসী বারবার রক্তাক্ত আতঙ্ক জৈন্তাপুরে বাসচাপায় গুরুতর আহত একজন, সড়ক অবরোধ শরণখোলায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন  নড়াগাতীতে প্রতারক দবিরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ, বিচারের দাবি পশ্চিমবঙ্গে মসজিদের মাইক অপসারণ নিয়ে উত্তপ্ত রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে এখন প্রয়োজন সংযম চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

শরণখোলায় হামিম পরিবহনের চাপায় ইজিবাইক চালকের মৃত্যু 

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৩৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের চাপায় এক ইজিবাইক চালকের মৃত্যু ও তিন যাত্রী আহত হয়েছে। ৯ আগষ্ট সকাল সাড়ে সাতটার দিকে উপজেলা রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনার ঘটে। প্রত্যক্ষদর্শী ও পথচারীদের সূত্রে জানা গেছে, উপজেলার রাজৈর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে হামীম পরিবহনের একটি গাড়ি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এ সময় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে চাপা দেয় এতে ঘটনাস্থলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক আবু হানিফ বেপারী (৬৫) ঘটনাস্থলে নিহত হয়।
এসময় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ড্রাইভার চাপা দিয়েই ঘটনা স্থল থেকে ছিটকে পড়ে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি চালকের খামখেয়ালিপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। হামিম পরিবহনের কাউন্টার ম্যানেজার মিজানুর রহমান বলেন গাড়িটি ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, মৃতদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা