• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের দুটি অভিযান ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক-২

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ১২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 কোস্ট গার্ডের একটি দল সুন্দরবন সংলগ্ন দাকোপ থানার নলিয়ান বাজার ও দোয়ানির গেট এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের  মাংস সহ দুই  ব্যবসায়ীকে আটক করেছে। ১৪ আগস্ট দিবাগত ‌রাত সাড়ে ১১ টা থেকে  সাড়ে বারোটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।শনিবার ১৫ আগস্ট  দুপুরে কোস্ট গার্ড মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন
এলাকা থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদে দুইটি পৃথক অভিযান চালিয়ে কোর্স গার্ডের দলটি উক্ত এলাকাসমূহ হতে প্রায় এক লাখ টাকা মূল্যের  ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন  মাংস ব্যবসায়ীকে আটক করে। আটকৃত হলো খুলনার দাকোপ এলাকার বাসিন্দা শহিদুল গাজী (৪২) ও রুসূল গাজী (২৩)।এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন সংলগ্ন নলিয়ান ফরেস্ট অফিসের বনরক্ষীদের হাতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা