বাগেরহাটের শরণখোলায়বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শরণখোলা উপজেলা শাখার আয়োজনে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ আগস্ট বেলা ১১টায় রায়েন্দা বাজার সোনালী মসজিদের সামনে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য মোল্লা ইসহাক আলী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ওরফে জিয়া মসজিদ, যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা , সদস্য সচিব আলামিন খান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন গাজী।দোয়া অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।